মালদা

কালিয়াচকে আইনজীবির বাড়িতে ডাকাতির ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

মালদার কালিয়াচকের আইনজীবির বাড়িতে ডাকাতির ঘটনার কিনারা করলো পুলিশ। ডাকাতি কাণ্ডে যুক্ত আরও এক অভিযুক্তকে গ্রেফতার করে চুরি যাওয়া কিছু সামগ্রীও উদ্ধার করলো কালিয়াচক থানার পুলিশ। 

        উল্লেখ্য, গত জুলাই মাসের ৪তারিখে কালিয়াচক থানার জালালপুর স্ট্যান্ডের বাসিন্দা তথা পেশায় মালদা জেলা আদালতের আইনজীবি নেহারুল ইসলাম চৌধুরির বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার তদন্তে নেমে কালিয়াচক থানার পুলিশ চার জনকে গ্রেফতার করে চুরি যাওয়া টাকা, সোনার গয়না ও অন্যান্য সামগ্রী উদ্ধার করে। এরপর পুলিশ তাদের হেফাজতে নিয়ে আরও একজনের নাম জানতে পারে। সেই মতো ঘটনার তদন্ত শুরু করে মঙ্গলবার রাতে কালিয়াচক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সুজাপুর এলাকায় হানা দিয়ে মুসারোপ খালিপা ওরফে মিঠু সেখকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া বেশকিছু সামগ্রী। উদ্ধার হয় একটি মোটরবাইক বলে পুলিশ সূত্রে খবর। ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হয়।